সর্বশেষ
লোড হচ্ছে…

লোড হচ্ছে…

ফেসবুকে আমাদের সাথে থাকুনসর্বশেষ চাকরির খবর ও নোটিশ সবার আগে পেতে ফলো করুন › আমাদের ইউটিউব চ্যানেলনতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব ›

ভিডিওসব ভিডিও »

ভিডিও লোড হচ্ছে…

কোনো আর্থিক শর্ত ছাড়াই লেখা প্রকাশের সুযোগ দিচ্ছে মাসিক নবপথ



লেখক ও সাহিত্যপ্রেমীদের কাছ থেকে স্বরচিত ও অপ্রকাশিত লেখা আহ্বান করেছে মাসিক নবপথ। পত্রিকাটির দ্বিতীয় বর্ষের নবম সংখ্যা, নভেম্বর ২০২৬ উপলক্ষে কোনো ধরনের আর্থিক শর্ত ছাড়াই লেখা প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে।

লেখা আহ্বান উপলক্ষে বেশ কয়েকটি বিষয় নির্ধারণ করেছে নবপথ টিম। বিষয়গুলোর মধ্যে রয়েছে—ঈমান ভাঙার কারণ, মুসলিম নেতাদের পূজামণ্ডপে কতটুকু সময় দেওয়া উচিত, লেখক হওয়ার আগে পাঠক হওয়া কেন জরুরি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লেখক বনাম প্রকৃত লেখক, লেখালেখি ও সাংবাদিকতায় আসার প্রয়োজনীয়তা, কওমি মাদরাসা নিয়ে ষড়যন্ত্রের কারণ ও নেপথ্যে কারা, মিডিয়ার নেতিবাচক দিক বোঝার কৌশল এবং শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উপায়।

লেখা পাঠানোর ক্ষেত্রে শব্দ ও লাইনের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। প্রবন্ধ ও নিবন্ধ সর্বোচ্চ ৮০০ শব্দ, গল্প ৭০০ শব্দ, ইতিহাস ৭০০ শব্দ, ভ্রমণকাহিনি ৬০০ শব্দ, গদ্য ৩০০ থেকে ৪০০ শব্দ এবং অন্যান্য লেখা ৪০০ থেকে ৫৫০ শব্দের মধ্যে হতে হবে। ছড়া ও কবিতা হতে হবে ১৪ থেকে ১৬ লাইনের মধ্যে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লেখা হতে হবে পরিপাটি, ঝরঝরে ও পাঠযোগ্য। বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ এবং সাধু ও চলিত ভাষার মিশ্রণ পরিহার করতে হবে। লেখা অবশ্যই স্বরচিত ও পূর্বে কোথাও অপ্রকাশিত হতে হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কোনো লেখা গ্রহণ করা হবে না। নবপথের সদস্য কোডসহ লেখা পাঠালে অগ্রাধিকার দেওয়া হবে। পত্রিকায় লেখা প্রকাশিত হলে সংশ্লিষ্ট লেখককে পত্রিকা সংগ্রহের মানসিকতা রাখার বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।

লেখা প্রকাশের জন্য মনোনীত লেখকদের প্রকাশের আগে জানিয়ে দেওয়া হবে। যেসব লেখকের নিজস্ব বই রয়েছে, তাঁরা নির্ধারিত চার্জের মাধ্যমে বইয়ের বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। অন্যান্য বিজ্ঞাপনও শর্তসাপেক্ষে গ্রহণ করা হবে।

আগ্রহী লেখকদের আগামী ২ নভেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত ‘নবপথ প্রকাশনী’-এর ইনবক্সে লেখা পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো লেখা থেকে নির্বাচিত লেখা মাসিক নবপথের নভেম্বর সংখ্যায় প্রকাশের জন্য বিবেচিত হবে।