বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বাংলাদেশ রেলওয়ের আইনি কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রেলওয়ের পক্ষে মামলা পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত সেবা দেওয়ার জন্য ৩টি ক্যাটাগরিতে মোট ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্যানেলভুক্তির মেয়াদ ৩ বছর।
এক নজরে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
- পদের নাম: প্যানেল আইনজীবী
- মোট পদসংখ্যা: ২২ জন
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্যানেলভুক্তি)
- আবেদন ফি: সম্পূর্ণ ফ্রি (কোনো ফি লাগবে না)
- আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৬
পদের নাম ও শূন্যপদের বিবরণ
- প্যানেল আইনজীবী — আপিল বিভাগ, পূর্বাঞ্চল
- পদসংখ্যা: ২ জন
- যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং আপিল বিভাগে তালিকাভুক্তিসহ মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- প্যানেল আইনজীবী — হাইকোর্ট বিভাগ, পশ্চিমাঞ্চল
- পদসংখ্যা: ৮ জন
- যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্যানেল আইনজীবী — হাইকোর্ট বিভাগ, পূর্বাঞ্চল
- পদসংখ্যা: ১২ জন
- যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম ও শর্তাবলী
- আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
- পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, বার কাউন্সিলের সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র ও ৩ কপি সত্যায়িত ছবি) সহ ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর-৪০১), ঢাকা।
- আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ২:০০ টা পর্যন্ত।
